বগুড়ার শেরপুরে অসহায় রোগীদের পাশে দাঁড়াতে ‘মানবতার সেবায় দানবাক্স’ উপজেলা হাসপাতালে

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা দুস্থ ও অসহায় রোগীদের জরুরি চিকিৎসায় সহায়তার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন শেরপুর’। সংগঠনটির উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে স্থায়ী ‘মানবতার সেবায় দানবাক্স’। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দানবাক্সটির উদ্বোধন করা হয়। উদ্বোধন […]

বিস্তারিত......

​​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনার মোড় থেকে মাছপাড়া ও এর আশপাশের এলাকায় এই কার্যক্রম চালানো হয়। ​পৌরসভার ‘টিম-০৮’-এর ব্যবস্থাপনায় পরিচালিত এই অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে এক শিক্ষার্থীর কৌশলে জিম্মি ৯ শিক্ষার্থী উদ্ধার

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যালয় থেকে নয় শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। পরে এক শিক্ষার্থী কৌশলে সেখান থেকে পালিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে অপর আট শিক্ষার্থীকে উদ্ধার করেন স্বজনরা। এ ঘটনায় শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলো—মামুন (১২), ওমর […]

বিস্তারিত......

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৬০ পিস ইয়াবাসহ ১ জন আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ​সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ও ১টি মোবাইল ফোনসহ ১ জন আসামিকে আটক করেছে। ​গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ১২:৪৫ টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, মাদক ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও মানবপাচার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া (কামিল) মাদরাসা মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে জাকের পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে জাকের পার্টির একটি দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ করেছেন জাকের পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি মো. মাছুম রানা ওয়াসিম। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২১ […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মালোপাড়া মোড় থেকে রাজারামপুর নামোপাড়াসহ আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। পৌরসভার ‘টিম-০৮’ এর উদ্যোগে পরিচালিত অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানো […]

বিস্তারিত......

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের শেরপুর আরডিএ বগুড়া পরিদর্শন

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আরডিএ,শেরপুর বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং একাডেমির অনুষদবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে পল্লী উন্নয়ন একাডেমির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে মন্টু সভাপতি ও ফয়সাল মাহমুদ সম্পাদক নির্বাচিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আবারও দৈনিক গণকণ্ঠ’র প্রতিনিধি গোলাম মোস্তফা মন্টু সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি ফয়সাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের কণ্ঠভোটে তারা নির্বাচিত হন। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক দিনকালের মনিরুল ইসলাম বাদল সহ-সভাপতি, ডিবিসি নিউজের জহুরুল ইসলাম সহ-সাধারণ […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম শেরুয়া নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীমের […]

বিস্তারিত......