লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ

আরো কুমিল্লা চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

লাকসামে এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ: ৮৬২ পরীক্ষার্থী উত্তীর্ণ
​সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাছির উদ্দীন স্বাক্ষরিত প্রাতিষ্ঠানিক তথ্য বিবরণী থেকে এ ফলাফল জানা গেছে।
​প্রকাশিত তথ্যানুযায়ী, লাকসাম উপজেলার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ১,৫৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৬২ জন উত্তীর্ণ হয়েছে। এ বিভাগে মোট পাসের হার ৫৬.০২% এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন শিক্ষার্থী। অন্যদিকে, উপজেলার ৮টি মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় ৩৩৯ জন অংশ নিয়ে ২১২ জন কৃতকার্য হয়েছে। আলিমে পাসের হার ৬২.০৫% এবং জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
​
লাকসাম এইচএসসি পরীক্ষাতে;
​নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ: ৮৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩৭ জন পাস করেছে। পাসের হার ৬১.১৬% এবং সর্বোচ্চ ১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
​মুদাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন পাস করেছে। পাসের হার ৭০.৪১% এবং এ কলেজ থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
​গণ উদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৯ জন পাস করেছে (পাসের হার ৬৯.৪১%)।
​মোঃ আবুল কালাম কলেজ: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ জন পাস করেছে (পাসের হার ৬৯.২৩%)।
​রহমানিয়া চির সবুজ উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন পাস করেছে (পাসের হার ৪৯.২৩%)।
​নুরুল আমিন মজুমদার ডিগ্রি কলেজ: ২০৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন পাস করেছে (পাসের হার ৩৫.৭৫%)।
​লাকসাম মডেল কলেজ: ৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন পাস করেছে (পাসের হার ২২.৪৪%)।
​উত্তরদা উচ্চ বিদ্যালয় ও কলেজ: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৫ জন পাস করেছে (পাসের হার ২০%)।
​আজগরা হাজী আলতাফ আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ: ৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন পাস করেছে (পাসের হার ১৫.৫৫%)।
​আলিম পরীক্ষার বিবরণ:
​দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা: ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১০১ জন পাস করেছে। পাসের হার ৮০.১৫% এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
​মুদাফরগঞ্জ এ. আই. ফাজিল মাদ্রাসা: ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করেছে (পাসের হার ৮৬%)। এই মাদ্রাসা থেকে ১ জন জিপিএ-৫ পেয়েছে।
​বিজরা নাজিরিয়া ফাজিল মাদ্রাসা: ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪ জন পাস করেছে (পাসের হার ৬১.৫৪%) এবং ৩ জন জিপিএ-৫ পেয়েছে।
​কালিয়াপুর আলিম মাদ্রাসা: ১১ জন পরীক্ষার্থীর মধ্যে ০৮ জন পাস করেছে (পাসের হার ৭২.৭২%)।
​ফুলগাঁও ফাজিল মাদ্রাসা: ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে (পাসের হার ৯০.৪৮%)।
​বড়বাম ফাজিল মাদ্রাসা: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন পাস করেছে (পাসের হার ৭৬%)।
​ছিনাইয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা: ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ০৭ জন পাস করেছে (পাসের হার ৫৮.৩৩%)।
​আউশ পাড়া ফাজিল মাদ্রাসা: ২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন পাস করেছে (পাসের হার ৪৪%)।

​উপজেলার ফলাফল পর্যালোচনায় দেখা যায়, সাধারণ কলেজের পাশাপাশি মাদ্রাসা শিক্ষাতেও শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *