লাকসামে জাতীয় যুব দিবস পালিত

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
​রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদুল্লাহ সবুজ, নির্বাচন কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুন নাহার, সমাজ সেবা কর্মকর্তা জান্নাতুল ফাতেমা চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন এলাকার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ যুব ও যুবতী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
​আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুব ও যুবতী উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল আত্মকর্মসংস্থান ও অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত যুব সংগঠনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *