ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম, এমপি।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মজিব আহমেদ। উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি ডাক্তার নুরুল্লাহ রায়হান, কৌর বিএনপি সাধারণ সম্পাদক গোলাম ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, এই দিনটি বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে ৭ নভেম্বরের চেতনা আমাদের সবসময় অনুপ্রেরণা জুগিয়েছে ও পথ দেখিয়েছে।

​সভা শেষে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *