বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে লাকসামে গুণী শিক্ষক সম্মাননা পেলেন কামাল হোসেন হেলাল

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৫ অক্টোবর লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণী শিক্ষক (মাধ্যমিক)-২০২৬ খ্রিস্টাব্দ’ নির্বাচিত হয়েছেন নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
সম্মাননা স্মারক প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা তাঁর বক্তব্যে বলেন, শিক্ষকরাই হলেন আদর্শ সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। গুণী শিক্ষকদের সম্মান জানানোর মধ্য দিয়ে মেধা ও মননশীল সমাজ বিনির্মাণ আরও বেগবান হবে।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

AI Mode response is ready


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *