
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
“করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহিনুর আলম।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম থানার তদন্ত অফিসার রেজা, বিআরডিবির কর্মকর্তা বদরুল আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা কামরুন নাহার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, প্রচার সম্পাদক এমএ এ জলিল, সমবায় নেতা লালুসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বাবলম্বী সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠান শেষে সমবায় কার্যক্রমে অবদান রাখায় নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
