বগুড়ার শেরপুরে ভাতা বন্ধ: সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাঈম হোসেনের বিরুদ্ধে চরম অদক্ষতা, অবহেলা ও নজিরবিহীন স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। তাঁর খামখেয়ালিপনার কারণে শেরপুর পৌরসভার হাজার হাজার বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগী প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু বর্তমান সমাজসেবা কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে ২০২৫-২০২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির পে-রোল যথাসময়ে প্রেরণ করা হয়নি। ফলে অর্থ ছাড় না হওয়ায় তারা ভাতা পাননি। অসুস্থ অনেকেই ওষুধ কিনতে পারছেন না। এছাড়া পবিত্র রমজান মাস চলায় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে চরম কষ্টে দিন পার করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
গত ১৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীদের পক্ষে সমাজসেবা অধিদপ্তর-এর মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা নিশ্চিত করার কথা থাকলেও একজন কর্মকর্তার গাফিলতিতে সেই উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, রমজানের মধ্যে অর্থাভাবে হাজারো অসহায় মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *