নবগঠিত তিন কমিটিকে স্বাগত জানিয়ে লাকসামে ছাত্রদলের বিশাল আনন্দ মিছিল

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলা, পৌরসভা ও ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় রাজপথে আনন্দ মিছিল ও উল্লাস প্রকাশ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে নবগঠিত তিন কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে লাকসাম শহরে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
​উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ গত ১৪ অক্টোবর লাকসাম পৌরসভা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি এবং লাকসাম উপজেলা ছাত্রদলের ১৫১ সদস্যের শক্তিশালী কমিটি অনুমোদন দেয়।
​
ঘোষিত এই কমিটিতে লাকসাম উপজেলা ছাত্রদলের সভাপতি পদে মো. নুরুন নবী মহসিন ও সাধারণ সম্পাদক পদে মো. শাখাওয়াত হোসেন মনোনীত হয়েছেন। লাকসাম পৌর ছাত্রদলের সভাপতির দায়িত্ব পেয়েছেন মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ শরীফ। লাকসাম কলেজ ছাত্রদল: সভাপতি পদে মো. নুরুল হুসাইন এবং সাধারণ সম্পাদক পদে রবিউল হোসেন রাকিব।

​ছাত্রদলের এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠিত মিছিলে সংহতি প্রকাশ করে অংশ নেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল এবং সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়রপ্রার্থী মোশাররফ হোসেন মুশু।

​মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ রানা বেলাল, সদস্যসচিব নুরে আলম ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী হায়দার মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও উদীয়মান ছাত্রনেতারা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *