লাকসাম গোবিন্দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মাসুদ রানা বেল্লালের নির্বাচনি মতবিনিময় সভা

আরো করোনা আপডেট কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লালের এক নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের তারা পাইয়া গ্রামে স্থানীয় সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লাল।
​সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও তৃণমূলের সার্বিক উন্নয়নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে গোবিন্দপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে মাসুদ রানা বেল্লাল দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি, আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসী তাঁকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

​অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা বেল্লাল এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি গোবিন্দপুর ইউনিয়নের সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবা করার সুযোগ পেলে এই ইউনিয়নকে একটি কল্যাণমুখী ইউনিয়ন হিসেবে রূপান্তর করব।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান ফারুক এবং উপজেলা কৃষক দলের সভাপতি মনু।
​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আজহারুল হক খোকা, মাইনুল হক মিঠু, আলমগীর হোসেন, এমরান হোসেন মিলন, নূরে আলমসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ ভোটারগণ।
​সভা থেকে উপস্থিত নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাসুদ রানা বেল্লালের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাঁর পক্ষে এলাকার ভোটারদের নিকট সমর্থন ও ভোট প্রার্থনা করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *