লাকসামের নতুন এসিল্যান্ড জামিলুর রহমান; বিদায় মিলন চাকমা

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জামিলুর রহমান (পরিচিতি নম্বর: ৪১০০১৭৭)। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দপ্তরের কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সাবেক সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এই উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে […]

বিস্তারিত......

লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নবীন বরণ; শিক্ষার্থীদের মঝে বৃত্তি প্রদান

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের শুভ উদ্বোধনী ক্লাস, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে এই উৎসবমুখর অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ রঞ্জিত চন্দ্র দাসের […]

বিস্তারিত......

কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কা: অটোরিকশার চালকসহ আহত ২

লাকসাম প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— অটোরিকশাচালক মহিন হোসেন এবং তাঁর সঙ্গে থাকা রবিউল হোসেন রুবো। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে লাকসাম থেকে অটোরিকশায় করে কাঁচামাল […]

বিস্তারিত......

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, লাকসাম: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ আবুল কালাম, […]

বিস্তারিত......

লাকসামে জাতীয় সমবায় দিবস উদযাপন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিঃ “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে যথাযথ মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে লাকসাম উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লাকসাম উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা […]

বিস্তারিত......

লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা): যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার লাকসামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন […]

বিস্তারিত......

লাকসামে জাতীয় যুব দিবস পালিত

সেলিম চৌধুরী হীরা,লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। ​রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব […]

বিস্তারিত......

লাকসামে ছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে বখাটে আটক, জরিমানা করলেন ইউএনও

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কোমলমতি ছাত্রীদের ইভটিজিং (উত্ত্যক্ত) করার অভিযোগে ইদ্রিস মিয়া নামে এক বখাটেকে হাতেনাতে আটক করে জরিমানা করা হয়েছে। ​রবিবার (১ নভেম্বর ২০২৬) উপজেলার উরুকচাইল গ্রাম থেকে অভিযুক্ত ইদ্রিস মিয়াকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়। পরবর্তীতে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা […]

বিস্তারিত......