লাকসামের নতুন এসিল্যান্ড জামিলুর রহমান; বিদায় মিলন চাকমা

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
কুমিল্লার লাকসাম উপজেলা ভূমি অফিসে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জামিলুর রহমান (পরিচিতি নম্বর: ৪১০০১৭৭)। সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (রবিবার) থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দপ্তরের কার্যক্রম শুরু করবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সাবেক সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা এই উপজেলায় অত্যন্ত নিষ্ঠার সাথে জনসাধারণকে সেবা প্রদানে কাজ করে গেছেন। সম্প্রতি তাঁকে বাংলাদেশ রেলওয়ে (পূর্বাঞ্চল)-এর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলি করে রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। গত ৯ নভেম্বর জারি হওয়া এক আদেশের পর তাঁর স্থলাভিষিক্ত হলেন জামিলুর রহমান।

উপজেলা ভূমি অফিসে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ নানা প্রয়োজনে প্রতিদিন অসংখ্য মানুষ সেবা নিতে আসেন। নতুন কর্মকর্তার যোগদানের মাধ্যমে ভূমি অফিসের চলমান সেবার মান আরও সমৃদ্ধ হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও আধুনিক সেবা পাবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় সেবাগ্রহীতা ও সংশ্লিষ্টরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *