বগুড়ার শেরপুরে প্রযুক্তি দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

আইন-অপরাধ পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বগুড়া জেলা প্রযুক্তি দলের আয়োজনে শেরপুর উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রযুক্তি দলের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রযুক্তি দলের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা জান্নাত সবুজ। বগুড়া জেলা প্রযুক্তি দলের কার্যকরী সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, বগুড়া জেলা প্রযুক্তি দলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মিনা, সহমহিলা বিষয়ক সম্পাদক স্বর্ণা, সদস্য জিয়া, মেহেদি, গণেশ, শাহআলম কিরণ, উজ্জ্বলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *