১২ রবিউল আউয়াল ও জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাকসামে দাওয়াতি মিশন

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার লাকসামে দাওয়াতি মিশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকের পার্টির কুমিল্লা দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক ও লাকসাম উপজেলা শাখার সভাপতি নূরে আলম মানিক।
দাওয়াতি মিশনে প্রধান মিশন হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাকের পার্টির সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন মজুমদার। এ সময় জেলা সাধারণ সম্পাদক ও যুগ্ম মিশন প্রধান মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও মিশন সদস্য মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম বাবুল, তালাবা ফ্রন্ট কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি মো. তাসলিমুল ইসলাম রিমন, উপজেলা সহ-সভাপতি জুনাব আলী, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী হীরা, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া কান্দিরপাড় ইউনিয়ন সভাপতি জামাল হোসেন, মুদাফ্ফরগঞ্জ ইউনিয়ন সভাপতি মো. সুমন, লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ইমান হোসেন এবং স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
সভায় আগামী ২৫ আগস্ট ২০২৬ ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল, ২২ রশিতে অনুষ্ঠিতব্য পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে খতমে মিলাদ শরীফ পাঠ ও রওজা শরীফ জিয়ারত করা হয়। পরে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ, দেশের শান্তি-শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন করা উচিত। একই সঙ্গে আগামী ২৫ আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ব্যাপক অংশগ্রহণের জন্য নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।
দাওয়াতি মিশনের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *