
পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা কমাতে নারী সদস্যদের স্বামী ও যুবদের নিয়ে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী, পুরুষ ও যুবদের উন্নয়নের লক্ষ্যে ৩০ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় সিসিডিবি এর শক্তি প্রকল্পের আয়োজনে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সিসিডিবি শক্তি প্রকল্প অফিসে দিনব্যাপী উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে সভাপতি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন দুই জন নারী সদস্য শুভ্রা রানী মন্ডল ও তন্দ্রা রানী, প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি-শক্তি প্রকল্পের সকল কর্মীবৃন্দ, অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন ২টি ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের সদস্য ও নারী দল থেকে ২ জন নারী সদস্যসহ মোট ২৫ জন।
কর্মশালাটিতে প্রধান প্রশিক্ষক হিসেবে নিলীমা রানী ও সহায়ক প্রশিক্ষক হিসেবে শুভ্রা রানী মন্ডল জেন্ডার, জেন্ডার সমতা ও তার এগিয়ে যাওয়ার পিছনে স্বামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তন্দ্রা রানী নারীদের অধিকার, পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন।
অংশগ্রহণকারী ভবসিন্ধু মন্ডল বলেন, এটি একটি সময়োপযোগী কর্মশালা, এমন কর্মশালা গ্রামের কিছু প্রবীণদের অংশগ্রহণ করালে আরও ফলপ্রসূ হতো বলে তিনি মন্তব্য করেন।
অংশগ্রহণকারী আবু নাঈম বলেন, উক্ত কর্মশালা থেকে আমি নারীর প্রতি সহিংসতা নিরসনে অনেক কিছু শিখেছি। এই জ্ঞানকে কাজিয়ে লাগিয়ে সমাজ সচেতনতায় ভূমিকা রাখতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
