লাকসামে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত

অর্থনীতি কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রতিনিধি শাহ আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, জনস্বাস্থ্য কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা ভূঁইয়া শাহিনুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুনেছা পান্না, লাকসাম উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মিল্টন, সাংবাদিক সেলিম চৌধুরী হীরা, তমিজ উদ্দিন চুন্নুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিচর্যার মাধ্যমে দুধ, ডিম ও মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। সভায় প্রান্তিক খামারিদের সব ধরনের কারিগরি ও সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *