লাকসামে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধ:
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, লাকসাম, কুমিল্লার যৌথ আয়োজনে এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লাকসাম শিশু নিকেতন কিন্ডারগার্ডেন স্কুলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমাদ উল্লাহ সবুজ, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী, যুগ্ন সম্পাদক তমিজউদ্দিন চুন্ন, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সাংবাদিক শাহীন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল।
অনুষ্ঠানে বক্তারা কন্যাশিশুদের অধিকার রক্ষা, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, কন্যাশিশুদের উপযুক্ত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিলে তারা দেশ ও জাতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত শিশু ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *