লাকসামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, লাকসাম:
কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “দুর্যোগে আগাম সতর্কবার্তা, অ্যাকশন হবে সবার জন্য” —এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আগাম সতর্কবার্তা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। জলবায়ু পরিবর্তনের এই সময়ে সাধারণ মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও বেশি সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম সম্পাদক মোঃ শাহ আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দিন। বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক সোহরাব হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *