রাজারহাট উপজেলা মডেল মসজিদের উদ্ধোধন

আরো ইসলামিক পরিবেশ রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মোঃআনিছুর রহমান আনাছ) রাজারহাট, উপজেলা, প্রতিনিধি
রাজারহাট উপজেলা মডেল মসজিদের উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা মডেল মসজিদের উদ্ধোধন করেন তিনি।
উপজেলা পরিষদ চত্বরে নির্মিত দৃষ্টি নন্দন মডেল মসজিদে ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ,রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী, উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান মন্ডল সাবু,নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, বাংলাদেশ আওয়ামী লীগ রাজারহাট উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,রাজারহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সারাদেশে প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে বিশ্ব ইতিহাসে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *