
আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার শুখানপুখুরী ইউনিয়নের লাউথুতি ঠেংগামেলি গ্রামের বাসিন্দা মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুর রহমান ঢাকা সিয়াম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৬ জুলাই ১০ টায় নিজ গ্রামের মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এরপর ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো: খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন, ভূল্লী থানার অফিসার্স ইনচার্জ নুরে আলম সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মজনু বিশ্বাস,আরো উপস্থিত ছিলেন, দলীয় নেতাকর্মী বিরোধী দলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
পরিবারের সদস্যরা জানান, মরহুমের পৈত্রিক বাড়ি কুড়িগ্রাম জেলায় তিনি মিলিটারিতে কর্মরত ছিলেন রিটায়ার্ড করার পরে লাউথুতি গ্রামে আসেন, তিনি প্রায় ১৫ বছর ধরে লাউথুতি গ্রামে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃআজিজুর রহমানের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
