যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে লাকসামে জোরালো প্রস্তুতি সভা

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার লাকসামে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় লাকসাম পৌর শহরের ‘স্কাই লাউঞ্জ রেস্টুরেন্ট’-এ দিনটি উদ্‌যাপনে নানা কর্মসূচি সফল করার উদ্দেশ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
​সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিশ্বময় সাহা বিশু। পৌরসভা যুবদল নেতা জাহিদ ইসলাম জাহিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য মাইন উদ্দিন শরীফ, উপজেলা যুবদল নেতা মাইন উদ্দিন সেলিম, যুবদল নেতা মাসুদ, কামাল হোসেন ও এরশাদুল্লাহ।
​সভায় বক্তারা বলেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী পরিবারের জন্য এক উৎসবের দিন। সব ধরনের ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করা এবং তৃণমূল পর্যায়ে আন্দোলনের বার্তা পৌঁছে দিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সর্বস্তরের যুবসমাজকে একাট্টা হতে হবে।
​অনুষ্ঠানে উপজেলার ১০টি সাংগঠনিক এরিয়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা থেকে আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *