বগুড়ার শেরপুর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) শেরপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবে শেরপুর থানা পরিদর্শন করেন।
থানায় পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু।
পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় শেরপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নুল আবেদীনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *