বগুড়ার শেরপুরে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে আব্দুল আলীম (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া নওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল আলীম শেরুয়া নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আলীমের বাবা-মা প্রায় পাঁচ বছর আগে রংপুর থেকে শেরপুরে এসে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তারা স্থানীয় একটি চিটাভাঙ্গা মিলে কাজ করেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
পরদিন ১৮ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে তারা বাড়িতে ফিরে গেট বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আব্দুল আলীমকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় খাটের ওপর ঝুলন্ত দেখতে পান তার বাবা।
পরে তাকে নিচে নামিয়ে খাটে শুইয়ে দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, আব্দুল আলীম শান্ত স্বভাবের ছিলেন। কারও সঙ্গে তার বিরোধ ছিল বলে তারা জানেন না। তার কোনো খারাপ অভ্যাসও ছিল না বলে স্থানীয়রা জানান। তবে কেউ কেউ ঘটনাটিকে প্রেমঘটিত বিষয় বলে ধারণা করলেও এর পক্ষে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, খবর পাওয়ার পর এলাকায় গ্রাম পুলিশ পাঠানো হয়েছিল। এ ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *