বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

আরো রংপুর রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ জুন মঙ্গলবার সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে এবং বিভিন্ন আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু, এ্যাডঃ ইলিয়াস উদ্দিন মিন্টু, অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাব, মজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, আব্দুল মান্নান, তাজুল ইসলাম খান তাজু,তপন কুমার মন্ডল, আব্দুল হান্নান আকন্দ, জাকারিয়া হোসেন জুয়েল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব কারিমুল ইসলাম, মান্নান আকন্দ, বাদশা আলমগীর, সুমন, রোমন প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *