জুলাই যোদ্ধা তানভিরুলের নিভৃত গ্রামে ইউএনও: শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা

আইন-অপরাধ আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
২০২৪ সালের সরকারবিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা তানভীরুল ইসলামের (২৬) আকস্মিক অকালমৃত্যুতে তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।
​সোমবার (২৬ অক্টোবর) কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলপাড়া গ্রামে তানভীরুলের বাড়িতে স্বশরীরে উপস্থিত হয়ে শোকাহত পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান ইউএনও।
​পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ঐতিহাসিক ৫ আগস্ট চট্টগ্রামের জিওসি মোড়ে আন্দোলন চলাকালে তানভীরুল ইসলাম মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে কিছুটা সুস্থ হয়ে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন এবং নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু গত ২১ অক্টোবর হঠাৎ তীব্র অসুস্থ হয়ে পড়লে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
​পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) লাকসাম উপজেলার খিলপাড়া গ্রামের স্থানীয় মসজিদের পাশে তাঁর দাফন সম্পন্ন হয়। তানভীরুল খিলপাড়া গ্রামের বাসিন্দা আবু ইউসুফের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তান রেখে গেছেন।
​জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা তানভীরুলের এমন অকালপ্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা তানভীরুলের বাড়িতে গিয়ে তাঁর অবুঝ দুটি সন্তান ও পরিবারকে সান্ত্বনা দেন এবং সরকারের পক্ষ থেকে যেকোনো সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
​এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *