কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কা: অটোরিকশার চালকসহ আহত ২

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধি: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— অটোরিকশাচালক মহিন হোসেন এবং তাঁর সঙ্গে থাকা রবিউল হোসেন রুবো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে লাকসাম থেকে অটোরিকশায় করে কাঁচামাল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে কুমিল্লা থেকে নোয়াখালীগামী একটি দ্রুতগতির প্রাইভেটকার অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মহিন ও সহযাত্রী রবিউল গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
স্থানীয়দের ধারণা, প্রাইভেটকার চালকের চোখে ঘুম থাকার কারণে বা অসতর্কতাবশত এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট ও প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *