সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী গ্রেফতার

আইন-অপরাধ আরো সারাদেশ সিলেট
শেয়ার করুন...

এম আর সজিব সুনামগঞ্জ :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার বাঘমারা (মুজিব পল্লী) গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর ২০২৩ খ্রি.) রাত পৌনে ৯টার দিকে পাচহিস্যা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন (৩৩) ও তার স্ত্রী নাজিরা আক্তারের মধ্যে পারিবারিক বিষয় নিয়া ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায় দেলোয়ার হোসেন লোহার রড দিয়ে তার স্ত্রী নাজিরা আক্তারের মাথায় ও মুখে আঘাত করে।
এতে নাজিরা আক্তার গুরুত্বর জখম প্রাপ্ত হয়ে সেখানেই মারা যায়। এই সংবাদ পেয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক অভিযান পরিচালন করে এই ঘটনার মূল হোতা ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। নিহতের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় মৃতার বাবা জয়নাল আবেদীনের অভিযোগের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *