বগুড়ার শেরপুরের ক্ষুদে নৃত্যশিল্পী রংধনুকে ইউএনওর সম্মাননা

পরিবেশ বিনোদন রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
‘নৃত্যময় দেশব্যাপী জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২৬’-এর জাতীয় পর্যায়ে ‘ক’ গ্রুপের লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছে বগুড়ার শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে শিক্ষার্থী আর জেড রংধনু।

জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন করায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও মূল্যবান বই উপহার দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর পক্ষ থেকে রংধনুর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

আর জেড রংধনু শেরপুর উপজেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে সে শেরপুরের সাংস্কৃতিক অঙ্গনে গৌরব বয়ে এনেছে।

আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রংধনুর হাতে জাতীয় পর্যায়ের স্বর্ণপদক তুলে দেওয়া হবে।

রংধনু শেরপুর শহরের চিকিৎসক ডা. মনিরুজ্জামান স্বপনের ছেলে। তার এই সাফল্যে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।

উপজেলা শিল্পকলা একাডেমির কোনো শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জনকে প্রতিষ্ঠানটির জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

রংধনুর এই সাফল্যের জন্য তার নৃত্যশিক্ষক তিতুমীর এবং বাবা-মাকে অভিনন্দন জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গনে আরও সাফল্য অর্জনের জন্য রংধনুর প্রতি শুভকামনা জানানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *