বগুড়ার শেরপুরে সিএনজিতে তল্লাশি, এক পোটলা গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে যাত্রীবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে এক পোটলা গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমবল গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভবানীপুর গ্রামের মৃত গোপাল বাসকরের ছেলে শ্রী সাজু বাসকর এবং একই গ্রামের শ্রী রতনের ছেলে শ্রী বিশু।
পুলিশ সূত্রে জানা গেছে, সিএনজিযোগে গাঁজার একটি চালান নিয়ে যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানা পুলিশের একটি দল আমবল গ্রাম এলাকায় তল্লাশিচৌকি স্থাপন করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজি থামিয়ে যাত্রীদের তল্লাশি করা হয়। একপর্যায়ে সাজু বাসকর ও বিশুর কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সিএনজিটি ভাড়ায় চালিত হওয়ায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তল্লাশিতে চালকের বিরুদ্ধে মাদক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টতার কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে চালককে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয় এবং সিএনজিটিও ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোসলেম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শরিফুল ইসলাম।
শেরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও বিস্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *