বগুড়ার শেরপুর ঘোগা ব্রিজে প্রাইভেটকারে পেছন থেকে ধাক্কা, ১ নারী নিহত

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা আলতাফুন্নেসা (৭০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. মাহমুদ (৫০) ও নাতি মো. সোহাগ (৩৬) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) ভোরে উপজেলার ঘোগা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফুন্নেসা জয়পুরহাটের শেখপাড়া-দেবীপুর সড়ক এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আলতাফুন্নেসা তাঁর ছেলে মাহমুদ ও নাতি সোহাগের সঙ্গে একটি ভাড়াচালিত প্রাইভেটকারে ঢাকা থেকে জয়পুরহাটে ফিরছিলেন। ভোর ৪টার দিকে প্রাইভেটকারটি ঘোগা ব্রিজে ওঠার সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানবাহন সেটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে প্রাইভেটকারের তিন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলতাফুন্নেসার মৃত্যু হয়। আহত মাহমুদ ও সোহাগ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *