যাত্রা করল ঢাকা-কলকাতার পর্যটকবাহী জাহাজ

প্রথমবার বেসরকারিভাবে পর্যটকবাহী জাহাজ ঢাকা-কলকাতার উদ্দেশে যাত্রা করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনার কয়রার আটিংহারায় ইমিগ্রেশন শেষে নৌরুটে ৪৬ জন পর্যটক নিয়ে রাজারহাট-সি জাহাজটি যাত্রা শুরু করে রায়মঙ্গল ইমিগ্রেশনের ইনচার্জ এস এম সাজ্জাত হোসেন বলেন, ‘প্রথমবার ম্যানুয়ালি ইমিগ্রেশন করা হয়েছে। তবে এ চেকপোস্টে জনবল কম থাকায় ইমিগ্রেশনে কিছুটা সময় লেগেছে। যদি এয়ারপোর্টের মতো জনবল বাড়িয়ে […]

বিস্তারিত......

চারদিনের সফরে ভারত গেলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ভারত সফরে গেছেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত (ডি.ওয়াই) চন্দ্রচূড়ের আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন। এ সময় তিনি আন্তর্জাতিক একটি সেমিনারে যোগ দেবেন। আজ রোববার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বিজি-৩৯৭ এর একটি বিশেষ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ভারত সফর শেষে আগামী […]

বিস্তারিত......

নির্বাচনে সহিংস ঘটনা মূল্যায়নে আসছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল

অনলাইন ডেস্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে পাঁচ সদস্যের বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা বাংলাদেশে ছয় থেকে আট সপ্তাহ অবস্থান করবেন বলে জানা গেছে। বিশেষজ্ঞ দল পাঠানোর বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দুই গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) সম্প্রতি নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে জানানো […]

বিস্তারিত......

পিটার হাসকে হত্যার হুমকি, কড়া প্রতিক্রিয়া জানালো যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। আবারও নিশ্চিত করা হয়েছে, আসন্ন দ্বাদশ নির্বাচনে জনআকাঙ্খার প্রতিফলনে পাশে থাকবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাষ্ট্রদূতদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় যুক্তরাষ্ট্র। তাদের বিরুদ্ধে যেকোনো হুমকি খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মিলার […]

বিস্তারিত......

বিচারহীনতায় ভেঙে পড়েছে জনআস্থা, জবাবদিহিতা বিরল

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, বিচারবহির্ভূত হত্যা ও জোরপূর্বক গুম করার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)। সেই সঙ্গে ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর) ওয়ার্কিং গ্রুপ একটি পক্ষপাতমুক্ত, স্বাধীন এবং বিশেষায়িত প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সুপারিশ করেছে, যারা আন্তর্জাতিক মান অনুযায়ী গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগগুলো তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কেননা সংস্থাটির […]

বিস্তারিত......

টাকার মান কমছে অস্বাভাবিক হারে

অনলাইন ডেস্কঃ ডলারের পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান অস্বাভাবিক হারে কমতে শুরু করেছে। দেশে ডলারের তীব্র সংকটের কথা বাইরের দেশগুলোতে প্রচারিত হওয়ার পর বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো টাকার মান কমিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর মুদ্রার মান বাড়িয়ে দিয়েছে। গত এক এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মান কমেছে ৭ থেকে ১৫ শতাংশ পর্যন্ত। এত […]

বিস্তারিত......

শান্তিগঞ্জ ১১৫ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-২

এম.আর সজিব সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১৫ বোতল বিদেশী মদ ও ১টি পিকআপ ভ্যানসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। আজ বুধবার (১১ অক্টোবর ২০২৩ খ্রি.) সকাল সাড়ে ৭টার দিকে শান্তিগঞ্জ বাজারস্থ ডুংরিয়া গামী রাস্তায় গোপন সাংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ […]

বিস্তারিত......

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল

অনলাইন ডেস্কঃ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই ব্যর্থতার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায়ঘণ্টা বাজতে পারে। অন্তত ইসরায়েলি ইতিহাস এ কথাই বলছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে প্রকাশিত এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে। বিশ্লেষণে বলা হয়, তিন দশকের বেশি সময় ধরে ইসরায়েলি রাজনীতিতে আছেন নেতানিয়াহু। এই সময়কালে তিনি কিছু ‘ডাকনাম’ অর্জন […]

বিস্তারিত......

যুক্তরাষ্ট্রে অর্থ পাচার পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু

অনলাইন ডেস্কঃ এক জনের ব্যাংক হিসাব জব্দ, অন্যদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব তলব পর্যায়ক্রমে এই তালিকা আরও লম্বা হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ যারা পাচার করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দেশটি। বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের সম্পদ ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে। […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে ঘোড়ার স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ১ প্রবাসী নিহত

চাঁপাইনবাবগঞ্জে বিদেশ থেকে দেশ ছুটিতে আসা প্রবাসী রমজান আলী (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত। ৮ অক্টোবর রোববার সদর উপজেলার মহড়াজপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কে ঘোড়ার স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত রমজান আলী সদর উপজেলার ভাগ্যবান পুর লাহা পাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষ দশীরা জানায় দুপুরে বাসা থেকে বের হয়ে ঘোড়ার স্ট্যান্ড যাচ্ছিল নিহত […]

বিস্তারিত......