সয়াবিন বিক্রি হচ্ছে নির্ধারিত দামের ওপরে, আবারও বাড়ল চিনি-মুরগির দাম

ভোজ্য তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার তেলের নতুন দর নির্ধারণ করে দিলেও তা মানা হচ্ছে না। রাজধানীর কোনো বাজারেই নির্ধারিত দরে খোলা সয়াবিন তেল ও পাম অয়েল বিক্রি হচ্ছে না। রাজধানীর শান্তিনগর, মালিবাগ ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৪০ থেকে ১৪৫ টাকা ও সুপার পাম অয়েল […]

বিস্তারিত......

পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলবাসীর অপেক্ষার পালা শেষ হয়েছে। স্বপ্নের ‘পায়রা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মূল আয়োজন করা হয়েছে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সেতু এলাকায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচিয়ে এই সেতু দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের […]

বিস্তারিত......

কুমিল্লায় সহিংসতার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

কুমিল্লায় মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে কোনো মামলা যাওয়ার অর্থ হলো এটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি হওয়া।’ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত নবাগত সাব-রেজিস্ট্রারদের […]

বিস্তারিত......

দেশে করোনা সংক্রমণ কমলেও তৃতীয় ঢেউয়ের শঙ্কা

দেশে করোনা শনাক্তের হার ২ শতাংশের নিচে নেমেছে। জনস্বাস্থ্যবিদরা এই হারকে ইতিবাচকভাবেই দেখছেন। তারা বলছেন, সরকারের তথ্যে বোঝা যাচ্ছে, দেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। একইসঙ্গে তারা তৃতীয় ঢেউয়ের শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেও মনে করছেন। একইসঙ্গে দেশের মোট জনসংখ্যার অন্তত ৮০ শতাংশকে যত দ্রুত সম্ভব টিকাদানের আওতায় নিয়ে আসতে জোর দিয়েছেন তারা। জনস্বাস্থ্য […]

বিস্তারিত......

আজ থেকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু

দীর্ঘ বিরতির পর আজ সোমবার (১১ অক্টোবর) থেকে আবারও স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বিতরণ শুরু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ কর্মসূচিতে প্রথমে আটকে থাকা ১২ লাখ ৪৫ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। তবে কর্মকর্তারা বলছেন, আজ থেকে এ কাজ শুরু হলেও একজন চালকের লাইসেন্স পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। বিআরটিএর সড়ক নিরাপত্তা বিভাগের […]

বিস্তারিত......

ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে মন্তব্য, থানায় অভিযোগ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুক লাইভে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে জাহাঙ্গীর শেখ, জহির মেম্বার, মেহেদী হাসান মিঠু, ফারুক হোসেন ও শহিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগটি দায়ের করেন সদর উপজেলার ১ নম্বর চরমটুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন। […]

বিস্তারিত......

২৫ লাখ ফাইজারের টিকার প্রথম চালান পৌঁছেছে ঢাকায়

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ফাইজার-বায়োএনটেকের তৈরি ২৫ লাখ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ টিকা এসে পৌঁছায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, দুইদিনে তিনটি […]

বিস্তারিত......

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে যোগদান শেষে শুক্রবার দিবাগত রাত ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি চার্টার ফ্লাইটে হযরত শাহজালাল ( রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার সকালে গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন । প্রধানমন্ত্রী শেখ […]

বিস্তারিত......

সাবেক মন্ত্রী ও সাংসদ জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন

মুস্তাকিম হুসাইন বিশেষ প্রতিনিধিঃ জাতীয় পার্টির (জাপা) মহাসচিব, সাবেক জাতীয় সংসদ সদস্য, যমুনা ব্যাংকের পরিচালক, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীঢাকার শ্যামলীতে বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায়মারা গেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।মরহুম জিয়াউদ্দিন আহমেদ বাবলু ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। […]

বিস্তারিত......

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১৪ জন হাসপাতালে, মৃত্যু ২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ রোগীই রাজধানীর […]

বিস্তারিত......