মাধবপুরে সড়কে প্রাণ গেল ১ মোটরসাইকেল আরোহীর

মোঃ আল আমিন,মাধবপুর( হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শনিবার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার বেজুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার […]

বিস্তারিত......

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বাস-অটোভ্যান সংঘর্ষে নিহত- ১

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে বাস ও অটোভ্যানের সংঘর্ষে সাজ্জাদ হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন। শনিবার (২৬ জুলাই) সকালে ভূল্লীর মুন্সিরহাট বাজারে এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের এক যাত্রী নিহত হন। নিহতের সাজ্জাদ হোসেন পঞ্চগড় জেলার বোদা থানাপাড়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে। […]

বিস্তারিত......

লাউ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা।

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও থেকে. ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কৃষকের প্রায় ২০ শতাংশ জমির লাউ গাছ শত্রুতা করে কেটে ফেলা হয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক ও তার পরিবার। শুক্রবার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার বালিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ওই কৃষকের নাম মফিজুল ইসলাম। তিনি বালিয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের […]

বিস্তারিত......

বাংলাদেশটারই কোনো লাইফ নেই, পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে: আদালতে বিচারক

বাংলাদেশ সচিবালয়ে ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। আসামিরা হলেন—আশিকুর রহমান তানভীর (১৯), জেফরী অভিষেক সিকদার (২১), আবু সফিয়ান (২১) ও মো. শাকিল মিয়া (১৯)। শুনানির সময় রাষ্ট্র ও আসামিপক্ষের উভয়ের যুক্তি উপস্থাপনের পর বিচারক জামিন আবেদন […]

বিস্তারিত......

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। পাশাপাশি মোছাঃ সুজেদা(৩৮) নামের নারী গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোচার রায়ের বাকাই গ্রামের বেলাল মিয়ার স্ত্রী। এসআই মো: এহসানুল হক আবির বাদী হয়ে ২০১৮ সালের ৩৬ (১) এর স্মারণীর ১৯(গ) /৪১ ধারায় মেলান্দহ […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত আইনজীবীর নমিনিদের মধ্যে ২০ লাখ টাকার চেক হস্তান্তর

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যের নমিনিদের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে সমিতির কার্যালয়ে প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সামাদের পরিবারকে ১০ লাখ ও প্রয়াত অ্যাডভোকেট শাজাহান হোসেনের পরিবারকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. […]

বিস্তারিত......

সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। […]

বিস্তারিত......

সীমান্তে বিজিবি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ৩ মাদককারবারী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সীমান্তে ২১ জুলাই ২০২৫ তারিখ ০৮:০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামস্থ মোঃ আমীর হোসেন এর বাড়ীতে বিজিবি এবং চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নবর্ণিত ০৩ […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতি;খাদ্য কর্মকর্তা লাপাত্তা

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, যথাযথ নিয়ম-নীতি অনুসরণ না করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও নিয়োগ কমিটির সদস্য সচিব মমিনুর রশিদ সিদ্দিকী অনৈতিক সুবিধা নিয়ে তার পছন্দের প্রার্থীদেরকে গোপনে নিয়োগ দিয়েছেন । এমনকি […]

বিস্তারিত......

কোনো মালিক শ্রমিককে কালো তালিকাভুক্ত করতে পারবে না: শ্রম উপদেষ্টা

কোনো শ্রমিককে কোনো মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। আজ শনিবার (১৯ জুলাই) বিকালে সাভার পৌর এলাকার গেণ্ডা বালু মাঠে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ‘জুলাই পুনর্জাগরণ’ পালন উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, আমাদের অনেকগুলো প্রকল্প আছে। প্রথমত […]

বিস্তারিত......