আশুলিয়ায় সাংবাদিক আবীরের উপর হামলা: সাংবাদিক সমাজের নিন্দা ও বিচার দাবি

আইন-অপরাধ ঢাকা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সাভার (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কে একটি প্রাইভেটকারে অটোরিকশার ধাক্কা লাগার প্রতিবাদ করতে গিয়ে এক অটোচালকের হামলার শিকার হয়েছেন মো. আবীর হাসান নামে এক সংবাদকর্মী। আহত আবীর হাসান অনলাইন সংবাদমাধ্যম ‘প্রজন্ম ২৪’-এর সাভার প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
​আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি ব্রিজের পশ্চিম পাশে এ হামলার ঘটনা ঘটে।
​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে একটি প্রাইভেটকারের পেছনে দ্রুতগতির একটি অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এ সময় বিষয়টি নিয়ে কথা বলতে ও প্রতিবাদ জানাতে এগিয়ে যান সাংবাদিক মো. আবীর হাসান। এতে ওই অটোচালক ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে অটোচালক উত্তেজিত হয়ে সাংবাদিক আবীরের গায়ে হাত তোলেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে আহত করেন।
​এদিকে, একজন গণমাধ্যমকর্মীর ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারী অটোচালককে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
​পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *