লাকসামে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্টেডিয়াম পরিদর্শন করলেন এমপি আবুল কালাম

আরো কুমিল্লা খেলা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
আগামী ২৫ নভেম্বর মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল ইসলামের লাকসাম সফরকে কেন্দ্র করে লাকসাম উপজেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক জননেতা জনাব মোঃ আবুল কালাম এমপি
প্রতিমন্ত্রীর এ আগমন ও সম্ভাব্য কর্মসূচিগুলো সুচারুভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি সরেজমিনে স্টেডিয়ামের সার্বিক অবকাঠামো, মাঠের প্রস্তুতি এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা তদারকি করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সফরটি সফল ও উৎসবমুখর হয়।
মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এই সম্ভাব্য সফর এবং সংসদ সদস্যের মাঠপর্যায়ের নিবিড় তদারকিতে লাকসামের ক্রীড়ামোদী মানুষ, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়া সংগঠকদের মধ্যে এক নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মধ্য দিয়ে লাকসামে খেলাধুলার মানোন্নয়ন এবং ক্রীড়া অবকাঠামোর আরও প্রসার ঘটবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *