শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যক্কারজনক হামলা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রেসক্লাব ভবনে ঢুকে সভাপতি সামিউল ইমাম আযম মনিরের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এই ন্যক্কারজনক ঘটনায় সাংবাদিক সমাজে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। […]

বিস্তারিত......

মনোহরগঞ্জে ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি; থানায় লিখিত অভিযোগ দায়ের

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় এক লাইসেন্সধারী ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষণপুর ইউনিয়নের লক্ষণপুর (মসজিদ বাড়ী) এলাকার বাসিন্দা মোঃ আবু ইউসুফ (৫৮) মনোহরগঞ্জ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন লাইসেন্সধারী ঠিকাদার। ২০২৫ সালে […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল। […]

বিস্তারিত......

সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ সহ আটক ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) একটি সফল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল এর বিকল্প বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ এবং ০১টি মোবাইলসহ একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ৫:৩০ ঘটিকার সময় তেলকুপি বিওপি হতে একটি […]

বিস্তারিত......

ইফতারের আগে দখলচেষ্টা, পরে প্রশাসনের অভিযানে রক্ষা পেল নবাব ফয়েজুন্নেছা জাদুঘর সংলগ্ন ওয়াকফ সম্পত্তি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ইফতারের ঠিক আগে নবাব ফয়েজুন্নেছা জাদুঘর সংলগ্ন একটি ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা করা হলে স্থানীয়দের সতর্কতা ও প্রশাসনের দ্রুত অভিযানে তা ভেস্তে যায়। ইফতারের পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে সম্পত্তিটি দখলমুক্ত করে। ঐতিহ্যের সাক্ষী নবাব ফয়েজুন্নেছা জাদুঘর সংলগ্ন এই জমি ওয়াকফভুক্ত বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি চক্র হঠাৎ […]

বিস্তারিত......

পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডকে সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে জাতীয় নিরাপত্তার দুর্বলতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সেনানিবাসের মাল্টি পারপাস হলে অনুষ্ঠিত শহীদ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী সভায় বলেন, “আমি কেবল জনপ্রতিনিধি হিসেবে নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের সঙ্গে উপস্থিত। […]

বিস্তারিত......

বরিশালে আওয়ামী লীগের দুই বারের সাবেক এমপি তালুকদার মোঃ ইউনুসের জামিন

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। আসামি […]

বিস্তারিত......

বগুড়া শেরপুরে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ ও মাদকমুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে : জিএম সিরাজ

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ‎বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা গোলাম মো. সিরাজ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে দেশে মেগা প্রকল্প বাস্তবায়ন হবে, তবে কোনো মেগা দুর্নীতি হবে না। মহাসড়কে চাঁদাবাজি চলবে না এবং যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। ‎গতকাল মঙ্গলবার সকালে শেরপুর টাউনক্লাব […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার, মানহানি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) শেরপুর উপজেলা প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী উজ্জল কুমার রায়। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভান্ডার কাফুরা ভদ্রপাড়ার মৃত অন্তিম চন্দ্র রায়ের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি […]

বিস্তারিত......

ঠাকুরগাঁওয়ে র‌্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধারসহ, আটক-১

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি; ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকা থেকে র‌্যাব-১৩ এর অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ০১ জন পাচারকারীকে গ্রেফতার। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে চুরি, ডাকাতি, রাহাজানি, চোরাকারবারী, বৈদেশিক মুদ্রা, কষ্টি পাথর উদ্ধারসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের চলমান […]

বিস্তারিত......