দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টির আভাস

অনলাইন ডেস্কঃ দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় কক্সবাজার অঞ্চলের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, […]

বিস্তারিত......

ডেঙ্গুতে আজ ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২৮

অনলাইন ডেস্কঃ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭০ জনে। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭২৮ জন ডেঙ্গুরোগী। অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন […]

বিস্তারিত......

রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে নির্বাচন হবে। ওই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করছে বাংলাদেশ সরকার। বুধবার (০১ নভেম্বর) হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। […]

বিস্তারিত......

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করে দিল ভারত

অনলাইন ডেস্কঃ বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার। এতে এখন থেকে প্রতি টন পেঁয়াজ রপ্তানির দর দ্বিগুণ করে ৮০০ ডলার নির্ধারণ করেছে ভারত। দেশটির বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় থেকে শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সম্প্রতি ফলন কম হওয়াসহ ভারতের বেশ কিছু রাজ্যে বন্যার কারণে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে। […]

বিস্তারিত......

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ মরদেহ উদ্ধার

একে একে বেরিয়ে আসছে রক্তাক্ত মরদেহ অনলাইন ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলির সঙ্গে একটি কন্টেইনার ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি যাত্রীসহ উল্টে যায়। এই সংঘর্ষের ঘটনায় একে একে বেরিয়ে আসছে রক্তাক্ত মরদেহ। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ও শতাধিক আহত যাত্রীদের […]

বিস্তারিত......

৮০ টাকার নিচে নেই ভালো কোনো সবজি, সর্বত্র ঊর্ধ্বগতি

অনলাইন ডেস্কঃ একমাস পার হলেও সরকারের বেঁধে দেয়া দামের প্রতিফলন নেই ডিম-আলু-পেঁয়াজের বাজারে। কম তো দূরের কথা গত দুই সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। সপ্তাহ ব্যবধানে ডিম হালিতে বেড়েছে ৫ টাকা। দাম বাড়ার দৌঁড়ে রয়েছে সবজিও। ৮০ টাকার নিচে ভালো কোন সবজি পাওয়া যাচ্ছে না বাজারে। কোনটার কেজি আবার ২০০ টাকা! রোববার রাজধানীর […]

বিস্তারিত......

অর্ধশত কোটি টাকা ব্যয়েও ১ মিনিট শব্দ দূষণমুক্ত রাখা গেলো না ঢাকাকে

শব্দ দূষণ নিয়ন্ত্রণে প্রতীকী কর্মসূচি হিসেবে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত মাত্র এক মিনিট নীরব রাখতে হবে ঢাকা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন মোড়ে ওই এক মিনিট যান চলালচ বন্ধ রেখেছে ট্রাফিক বিভাগ। কিন্তু সরেজমিন বলছে, এক মিনিটও শব্দ দূষণমুক্ত ছিল না ঢাকা শহর। ঘড়িতে তখন […]

বিস্তারিত......

‘সরকারের পরবর্তী মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত’চাঁদপুরে শিক্ষামন্ত্রী

দেশে বড় মেগাপ্রজেক্টগুলো শেষ হলে আগামীর মেগাপ্রকল্প হবে শিক্ষা ও স্বাস্থ্য খাত। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে জেলার সব পর্যায়ের সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি […]

বিস্তারিত......

ভারত থেকে আসা যাত্রীর ব্লেন্ডারে মিললো ৯০ হাজার ডলার

অনলাইন ডেস্ক যশোরের বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে অবস্থিত বিজিবির স্ক্যানার রুমে ভারত ফেরত এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর একটি ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার ডলার আটক করেছে বিজিবি। আটক মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। বুধবার (১১ অক্টোবর) সকালে ওই পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে পেট্রাপোল […]

বিস্তারিত......

যুক্তরাষ্ট্রে অর্থ পাচার পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা শুরু

অনলাইন ডেস্কঃ এক জনের ব্যাংক হিসাব জব্দ, অন্যদের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ ও ব্যাংক হিসাব তলব পর্যায়ক্রমে এই তালিকা আরও লম্বা হতে পারে যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থ যারা পাচার করেছিলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শুরু করেছে দেশটি। বাংলাদেশের পাঁচ শীর্ষ ব্যবসায়ীসহ ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে তাদের সম্পদ ও ব্যাংক হিসাব তলব করা হয়েছে। […]

বিস্তারিত......