লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি: চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক সন্ধ্যায় মুখরিত

​লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: শিশু-কিশোরদের সুপ্ত মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে সুস্থ সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে কুমিল্লার লাকসামে উদযাপিত হলো ‘লাকসাম কালচারাল সেন্টার’-এর বর্ষপূর্তি। এ উপলক্ষ্যে দিনব্যাপী চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আনন্দঘন পরিবেশে দিনব্যাপী এ উৎসব […]

বিস্তারিত......

উপমহাদেশের শিক্ষা ও নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন্নেছার ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: ​কুমিল্লার লাকসামে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শিক্ষা বিস্তার, নারীশিক্ষার প্রসার, সমাজসংস্কার ও মানবকল্যাণে অসামান্য অবদান রাখা ঐতিহাসিক মহীয়সী নারী নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৩ সেপ্টেম্বর) লাকসামে উপজেলা প্রশাসন ও জাতীয় জাদুঘরের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। ​দিনের শুরুতে সকাল সাড়ে ৮.৩০মিঃ […]

বিস্তারিত......

আন্তর্জাতিক শান্তি দিবস: লাকসামে পিএফজির উদ্যোগে মানববন্ধন

লাকসাম (কুমিল্লা): ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই অঙ্গীকারকে সামনে রেখে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে কুমিল্লার লাকসামে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস সংলগ্ন হাউজিং এস্টেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার […]

বিস্তারিত......

লাকসামে নারীকে কুপিয়ে জখমের মামলায় দিদার গ্রেপ্তার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লাকসামে গভীর রাতে বসতঘরে ঢুকে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার মামলার আসামি দিদার হোসেন (৩০) গ্রেপ্তার হয়েছেন। পুলিশের ভাষ্য, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে লাকসাম পৌরসভার বাইপাস এলাকা থেকে দিদারকে গ্রেপ্তার করে লাকসাম […]

বিস্তারিত......

আমরা কখনো সাংবাদিকদের কন্ঠ রোধ করবো না, দৈনিক দিনকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে .. আবুল কালাম এমপি

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক দিনকাল পত্রিকার ৪১তম বছরে পদার্পন উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলা প্রতিনিধির যৌথ আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৮সেপ্টেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম এমপি। এসময় তিনি বলেন, বিএনপি সকল সময় মিডিয়া […]

বিস্তারিত......

লাকসামে সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: সামাজিক উন্নয়ন, জনকল্যাণ ও এলাকার ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয়ে কুমিল্লার লাকসামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছা জমিদারবাড়ি জাদুঘরে এ আয়োজন করা হয়। লাকসাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস. […]

বিস্তারিত......

১০ম জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে লাকসামের ২৩ পদক জয়

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: রাজধানী ঢাকা অনুষ্ঠিত ১০ম সিতোরিউ কারাতে-দো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কুমিল্লার লাকসাম উপজেলা কারাতে একাডেমি। জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়স ও ওজনভিত্তিক বিভাগে অংশ নিয়ে একাডেমির শিক্ষার্থীরা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ২৩টি পদক অর্জন করেছে। গত ১৭ ও ১৮ অক্টোবর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ […]

বিস্তারিত......

লাকসামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন অ্যাডভোকেট বদিউল আলম সুজন

সেলিম চৌধুরী হীরা : জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন এর আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় লাকসাম নিজ কার্যালয়ে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড, সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন […]

বিস্তারিত......

শিক্ষার গুণগত মানোন্নয়নে নাঙ্গলকোটে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

রিয়াদ হোসাইন, কুমিল্লা প্রতিনিধি: শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে কুমিল্লার নাঙ্গলকোটে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের সাতজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা […]

বিস্তারিত......

মনোহরগঞ্জে নবাগত ইউএনও রিফাত জাহানের সাথে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ সংবাদদাতা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত জাহানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে বিএনপি নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী […]

বিস্তারিত......