মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ৪ বোন; ফেরেনি ৩ দিনেও

নাঙ্গলকোট সংবাদদাতাঃ কুমিল্লার নাঙ্গলকোটে তিন দিন ধরে নিখোঁজ চার বোন। গত বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। কিন্তু আজ শনিবারও তারা বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের বাবা মজিবুল হক। পারিবারিক সূত্রে জানা যায়, […]

বিস্তারিত......

দিনাজপুরে নদীতে হাত মুখ ধুতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরে নদীতে হাত মুখ ধোয়ার জন্য নেমে ইফতি রহমান সাকিন (১৬) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) আনুমানিক বেলা ১১টায় দিনাজপুর শহরের পশ্চিমে অবস্থিত পূনর্ভবা নদীর পূর্ব পাশে লালবাগ গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিন দিনাজপুর পৌর শহরের রামনগর এলাকার মোঃ সাইফুর রহমানের ছেলে ও চেহেলগাজী শিক্ষা […]

বিস্তারিত......

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বানারীপাড়ায় নিবন্ধনহীন এক ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বানারীপাড়া, সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ মে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডা. রিতা রাণী শীলের পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার,আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার […]

বিস্তারিত......

গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নসহ ২ লাক্ষ টাকা জরিমানা

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বড় বাড়ি এবং বোর্ড বাজার এলাকায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে চারজন অবৈধ গ্রাহককে ২ লাক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মিন্টু ইসলাম, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ মে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর উপজেলার খানপুন ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে। ভাটরা গ্রামের মোঃ শিপলু বলেন এই পুকুরের […]

বিস্তারিত......

মতলব উত্তরের ‘সারা ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বন্যাদূর্গত সিলেটে একটি মাদ্রাসায় সারা ফাউন্ডেশন এর উদ্যোগে খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে সিলেটে বন্যা অবস্থা খুবই নাজুক, এমতাবস্থায় এই সংগঠন এর কার্যক্রম প্রশংসনীয়। সারা ফাউন্ডেশন একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় প্রতিষ্ঠিত হলেও পুরো বাংলাদেশ ব্যাপি কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল বলেন, “২০১৬ সাল থেকে […]

বিস্তারিত......

গোপনে বিয়ে সারলেন সানাই

বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই আজ বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। জানা যায়, পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই, ২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সেসময় এই অভিনেত্রী […]

বিস্তারিত......

শ্রীলঙ্কার পূর্বাঞ্চল সফরকালে চীনা রাষ্ট্রদূতকে বাধা দিলেন স্থানীয় ব্যক্তি

অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কি ঝেনহং দেশটির পূর্বাঞ্চল সফরকালে জনৈক স্থানীয় ব্যক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হন। তিনি বক্তৃতা করার সময়, সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তাকে থামিয়ে দিয়ে নিজ দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চীনা রাষ্ট্রদূত এর প্রতিক্রিয়ায় বলেন, সিংহলি-তামিল-মুসলমান সকলেই চীনের বন্ধু এবং তিনি বিশ্বাস করেন, দেশটির বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিগত […]

বিস্তারিত......

সেনবাগে প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্কাউটস এর আয়োজনে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে শুক্রবার সকাল ১০ ঘটিকায় প্রেসিডেন্ট স্কাউট ও শাপলা কাব অ্যাওয়ার্ডস এর মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট স্কাউটস ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রার্থীদের আঞ্চলিক পর্যায়ের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। উপজেলার শতাধিক স্কাউট ও কাব সদস্য […]

বিস্তারিত......

কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ৪ তলা ভবন ভিত্তি প্রস্থর স্থাপন

মোঃ মোস্তাফিজুর রহমান গোবিন্দগঞ্জ কামদিয়া দারুল উলুম সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর শুভ উদ্বোধন করা হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক […]

বিস্তারিত......