বরিশালে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা; নিহতের সংখ্যা বেড়ে ১০

বানারীপাড়া সংবাদদাতাঃ বরিশালের উজিরপুরে বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইলে এ দুর্ঘটনা ঘটে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে […]

বিস্তারিত......

ইউএনও’র সাথে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

ফকিরহাটের সংবাদদাতাঃ ফকিরহাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন এর সাথে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) সন্ধ্যায় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা […]

বিস্তারিত......

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ৪ বোন; ফেরেনি ৩ দিনেও

নাঙ্গলকোট সংবাদদাতাঃ কুমিল্লার নাঙ্গলকোটে তিন দিন ধরে নিখোঁজ চার বোন। গত বৃহস্পতিবার মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তারা। কিন্তু আজ শনিবারও তারা বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের বাবা মজিবুল হক। পারিবারিক সূত্রে জানা যায়, […]

বিস্তারিত......

দিনাজপুরে নদীতে হাত মুখ ধুতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতাঃ দিনাজপুরে নদীতে হাত মুখ ধোয়ার জন্য নেমে ইফতি রহমান সাকিন (১৬) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) আনুমানিক বেলা ১১টায় দিনাজপুর শহরের পশ্চিমে অবস্থিত পূনর্ভবা নদীর পূর্ব পাশে লালবাগ গোরস্থান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাকিন দিনাজপুর পৌর শহরের রামনগর এলাকার মোঃ সাইফুর রহমানের ছেলে ও চেহেলগাজী শিক্ষা […]

বিস্তারিত......

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বানারীপাড়ায় নিবন্ধনহীন এক ক্লিনিক ও ৩ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

বানারীপাড়া, সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়ার চাখারে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে নিবন্ধনহীন একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ২৮ মে শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজওয়ানুর আলম উপজেলার চাখারে বরিশাল সদর হাসপাতালে কর্মরত ডা. রিতা রাণী শীলের পরিচালিত ফাইভ ডক্টর’স ক্লিনিক কাম ডায়াগনস্টিক সেন্টার,আনোয়ার হোসেনের বনানী ডায়গনস্টিক সেন্টার […]

বিস্তারিত......

গাজীপুরে এক হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্নসহ ২ লাক্ষ টাকা জরিমানা

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুর সিটি কর্পোরেশনের বড় বাড়ি এবং বোর্ড বাজার এলাকায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসনের সহযোগিতায় এসব লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে চারজন অবৈধ গ্রাহককে ২ লাক্ষ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন গাজীপুর […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

মিন্টু ইসলাম, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৮ মে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর উপজেলার খানপুন ইউনিয়নের ভাটরা উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে। ভাটরা গ্রামের মোঃ শিপলু বলেন এই পুকুরের […]

বিস্তারিত......

মতলব উত্তরের ‘সারা ফাউন্ডেশন’ এর উদ্যোগে সিলেটে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বন্যাদূর্গত সিলেটে একটি মাদ্রাসায় সারা ফাউন্ডেশন এর উদ্যোগে খাবার প্রদান করা হয়েছে। বর্তমানে সিলেটে বন্যা অবস্থা খুবই নাজুক, এমতাবস্থায় এই সংগঠন এর কার্যক্রম প্রশংসনীয়। সারা ফাউন্ডেশন একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনটি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় প্রতিষ্ঠিত হলেও পুরো বাংলাদেশ ব্যাপি কাজ করে প্রশংসা কুড়াচ্ছেন। সংগঠনের প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল বলেন, “২০১৬ সাল থেকে […]

বিস্তারিত......

গোপনে বিয়ে সারলেন সানাই

বিতর্কিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব বিয়ে করেছেন। অনেকটা গোপনেই আজ বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। জানা যায়, পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি। সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই, ২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সেসময় এই অভিনেত্রী […]

বিস্তারিত......

শ্রীলঙ্কার পূর্বাঞ্চল সফরকালে চীনা রাষ্ট্রদূতকে বাধা দিলেন স্থানীয় ব্যক্তি

অনলাইন ডেস্কঃ শ্রীলঙ্কায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কি ঝেনহং দেশটির পূর্বাঞ্চল সফরকালে জনৈক স্থানীয় ব্যক্তি দ্বারা বাধাপ্রাপ্ত হন। তিনি বক্তৃতা করার সময়, সেখানকার একজন স্থানীয় বাসিন্দা তাকে থামিয়ে দিয়ে নিজ দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। চীনা রাষ্ট্রদূত এর প্রতিক্রিয়ায় বলেন, সিংহলি-তামিল-মুসলমান সকলেই চীনের বন্ধু এবং তিনি বিশ্বাস করেন, দেশটির বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য জাতিগত […]

বিস্তারিত......