বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাহাদ সুমন, বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি বরিশালের বানারীপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপি ৪৮তম বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০) জানুয়ারী) রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য দানবীর এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বিদ্যালয় প্রাঙ্গনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা,উপজেলা বিএনপির […]

বিস্তারিত......

ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও উদযাপন করা বৃহস্পতিবার বিকেলে রহিমানপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “আমার গ্রাম আমার দায়িত্ব শিশুর জীবন হোক বাল্য বিবাহ মুক্ত” এই শ্লোগানে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার […]

বিস্তারিত......

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থিদের ব্যাপক পরাজয়

আব্বাস উদ্দিন:জেলা প্রতিনিধি(ব্রাহ্মণ বাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের। নির্বাচনে ১৫টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১০টি পদে অংশগ্রহণ করে। এর মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ৭টি পদেই পরাজিত হন তারা। শুধু জয়লাভ করেছে সিনিয়র সহ-সভাপতি, তথ্য-প্রযুক্তি সম্পাদক ও ৪নং সদস্য পদে। নির্বাচনে সভাপতি পদে জয়লাভ করেছেন স্বতন্ত্রপ্রার্থী এ কে এম কামরুজ্জামান […]

বিস্তারিত......

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তের ঘটনায় কেউ বেঁচে নেই, ২৮ লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের পর ২৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে বলে মনে করছে জরুরি কর্মীরা। সংশ্লিষ্টরা জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। ফায়ার […]

বিস্তারিত......

শেখ হাসিনার বিচার দাবি: ৯ ঘণ্টা পর অনশন ভাঙলেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের লোকজনের বিচারের দাবিতে বেলা ১২ টায় শুরু হওয়া শিক্ষার্থীদের অনশন শেষ হয় রাত ৯টায়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাদের বিচারে অন্তর্বর্তী সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ না দেখায় এই অনশনে বসেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হঠাৎ জড়ো হলেন ২০–২৫ জন তরুণ শিক্ষার্থী। একপর্যায়ে তাদের সঙ্গে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের […]

বিস্তারিত......

গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপু ইউনিয়নের ব্রিজ বাজার (ত্রিমোহনী) গ্রামে বুধবার দিবাগত রাত ৮টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছালজার ব্যাপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ছালজার ব্যাপারি উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। পুলিশ বৃহসপতিবার নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ফারুক হোসেনের সাথে […]

বিস্তারিত......

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট চালু করলো সিঙ্গার বাংলাদেশ

মোহাম্মদ তারেক, বিশেষ প্রতিনিধিঃ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি এর মূল প্রতিষ্ঠান বেকো’র (তুরস্কের কচ গ্রুপের একটি ফ্লাগশিপ প্রতিষ্ঠান) সহযোগিতায় বাংলাদেশে অবস্থিত এর অত্যাধুনিক হোম অ্যাপ্লায়েন্সেস প্ল্যান্ট-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশে তুরস্কের মহামান্য রাষ্ট্রদূত জনাব রামিস […]

বিস্তারিত......

পলাশবাড়ীতে অনৈতিক কাজে ধরা কপত-কপতী, অতপর বিয়ে

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে অনৈতিক কাজে আটক কপত-কপতীকে কাজী ডেকে বিয়ে দিয়েছেন এলাকাবাসী। ২৯ জানুৃয়ারি বুধবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে উপজেলার পবনাপুর ইউনিয়নের পূর্বফরিদপুর গ্রামের (মধ্যপাড়া) এ ঘটনা ঘটে। বর পাপুল মিয়া পূর্ব ফরিদপুর (পাতারেপাড়া) গ্রামের এন্তাজ আলীর ছেলে। সে পেশায় একজন ভাংরী ব্যবসায়ী। কনে শাম্মি আক্তার পূর্ব ফরিদপুর (মধ্যপাড়া) গ্রামের শফি মিয়ার […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার […]

বিস্তারিত......

লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত

লাকসাম ( কুমিল্লা) প্রতিনিধি. তারুণ্য উৎসব -২০২৫ উপলক্ষে ঐতিহ্যবাহী কুমিল্লার লাকসাম নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী তারুণ্য মেলায় শিক্ষার্থীদের উপছে পড়া ভীড় ছিল লক্ষণীয়। নবাব ফয়জুন্নেচ্ছা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ে তারুণ্য মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। ২৯ জানুয়ারি -২০২৫ দিনব্যাপী তারুণ্য মেলায় সকালে শুভ উদ্বোধন […]

বিস্তারিত......