বগুড়ার শেরপুর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) শেরপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবে শেরপুর থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান […]

বিস্তারিত......

কৃষিতে গতি ফেরাতে বগুড়ার শেরপুরসহ ১১টি খাল পুনঃখনন, অনিয়ম ঠেকাতে ডিসির পরিদর্শন

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে বগুড়ার শেরপুরসহ জেলার ১১টি খালের পুনঃখনন ও পুনরুদ্ধার কার্যক্রম চলছে। ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় বাস্তবায়িত এ উদ্যোগে দীর্ঘদিন ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরায় সচল করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুলাই) বগুড়ার জেলা […]

বিস্তারিত......

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ফুটবল বিতরণ

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে সহায়তা করতে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের অর্থায়নে এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ঠাকুরগাঁও সদর উপজেলার উদ্যোগে […]

বিস্তারিত......

বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বীরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের সন্তগাঁও গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে […]

বিস্তারিত......

ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন- আইনমন্ত্রী

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁওপ্রতিনিধি: আদালতে মামলা দায়েরের আগেই নির্দিষ্ট ধরনের দেওয়ানি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা (প্রি-কেইস মেডিয়েশন) কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০টায় ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য […]

বিস্তারিত......

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে চিত্রাঙ্কন, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম, সৃজনশীলতা ও মুক্তচিন্তার চর্চা উৎসাহিত করা হয়। রচনা প্রতিযোগিতায় ‘আমার […]

বিস্তারিত......

পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।’ সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরের গর্ব: শতভাগ বৃত্তিতে সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেলেন মোঃ নাজমুল হাসান

মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি গ্রামের পূর্বপাড়ার মেধাবী সন্তান মোঃ নাজমুল হাসান শতভাগ (১০০%) বৃত্তি অর্জন করে সুইডেনে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। তিনি সুইডেনের স্কোভদে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়নের জন্য নির্বাচিত হয়েছেন। এই বৃত্তির আওতায় তাঁর সম্পূর্ণ শিক্ষাব্যয় (টিউশন ফি) মওকুফ করা হয়েছে। এছাড়া তিনি স্বাস্থ্যবিমা সুবিধাও পাবেন। আগামী […]

বিস্তারিত......

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাদিলেন –এমপি নূরুল ইসলাম বুলবুল

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান […]

বিস্তারিত......

গলাচিপার প্রবীণ আইনজীবী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া অসুস্থ, দ্রুত সুস্থতা কামনায় রিপোর্টার্স ক্লাবের

মোঃ নাসির উদ্দিন, বিশেষ প্রতিনিধিঃ পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, গলাচিপা উপজেলার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবী। খারিজ্জমা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আব্দুল খালেক মিয়া বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ হয়ে বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন […]

বিস্তারিত......