তালার পানি নিষ্কাশনের একমাত্র ভরসা বলফিল্ড সংলগ্ন খাল এখন শহরের ময়লা ফেলার ডাস্টবিন

সাগর মোড়ল, তালা- সাতক্ষীরা থেকেঃ সরেজমিনে দেখা গেছে বারংবার তালা উপশহর জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারছে না। কপোতাক্ষ নদের একটি খাল তালা ডাকবাংলার পিছন থেকে শহরের বুকে চিরে মহিলা কলেজ সামনে দিয়ে বারুইহাটি বিলে মিশেছে। বর্ষার মৌসুমে বিলের পানি খুব সহজেই খাল দিয়ে বিলের ও বাজারের পানি কপোতাক্ষ নদে গিয়ে পড়ে। আর তাতে একদিকে ফিরে […]

বিস্তারিত......

তালা উপজেলার সরকারি দপ্তরগুলো ছড়ানো ছিটানো জনসাধারণের দুর্ভোগ চরমে

সাগর তালা থেকেঃ দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের একটি প্রাচীন এবং ঐতিহাসিক জনপদ হলো তালা উপজেলা সদর। কপোতাক্ষ নদের তীরে অবস্থিত জাঁকজমক পূর্ন এই উপশহরটি পর্যায়ক্রমে থানা ও উপজেলায় উন্নীত হয়েছে। কিন্তু জাঁকজমক পূর্ন এই উপশহরটি কালের বিবর্তনে আজ সেই অবস্থা আর নেই। সন্ধ্যা পার হলেই উপশহরে নেমে আসছে অন্ধকারাচ্ছন্নতা! এই উপশহর এবং এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা […]

বিস্তারিত......

মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে বশত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

মোংলা সংবাদদাতাঃ মোংলায় আগুনে পুড়ে গেছে এক চাকুরীজীবির বসত ঘর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে লাগা এ আগুনে পুড়ে যায় পুরো কাঁচা বসত ঘর ও সকল আসবাবপত্র। ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকাসহ আগুনে পুড়ে ক্ষতি প্রায় ১০ লাখ টাকার। মোংলা ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ারহাউস কর্মকর্তা মোঃ লিটন হাওলাদার জানান, পৌর শহরের মিয়াপাড়া এলাকার শেরেবাংলা […]

বিস্তারিত......

টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির দাবীতে আশাশুনিতে মানববন্ধন

শ্যামনগর সংবাদদাতাঃ সোমবার (২৭ জুন) বেলা ১১:০০ টায় লিডার্স এর সহযোগিতায় আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও উপজেলা যুব ফোরামের আয়োজনে আশাশুনি উপজেলা রোড চত্ত্বরে দক্ষিণ-পশ্চিম উপকূলে টেকসই বেড়িবাঁধ ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে মানববন্ধন করেছে আশাশুনির সর্ব স্তরের জনগণ। জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনের স্বপক্ষে […]

বিস্তারিত......

পদ্মাসেতুর সুফল পেতে কৃষি ও পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবী

মোংলা সংবাদদাতাঃ উপকূল রক্ষায় দূর্যোগ সহনশীল পরিবেশবান্ধব-জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা চাই। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন এবং জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। সূপেয় খাবার পানি সরবরাহ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মান, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনশীল গৃহ প্রদান করতে হবে। বনজীবি-মৎস্যজীবি, জেলে-বাওয়ালী-মৌয়ালীদের জীবিকা রক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে হবে। পদ্মাসেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিপণ্য সরবরাহ ও […]

বিস্তারিত......

পদ্মা সেতুর উদ্বোধন শেষে বাড়ি ফেরা হলো না যশোরের অহিদুল-মফিজের

যশোর সংবাদদাতাঃ ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের রুপদিয়ার দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন । নিহতদের একজন হলেন রুপদিয়া বাজারের পার্টস ব্যবসায়ী অহিদুল ইসলাম। তিনি সুরোত আলী মার্কেটের জামান মেশিনারীর মালিক। অহিদুলের গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অপরজন রুপদিয়া কচুয়া খানপাড়ার মফিজুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান […]

বিস্তারিত......

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন; মোংলায় আনন্দ মিছিল

মোংলা সংবাদদাতাঃ প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় অবকাঠামো বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শনিবার সকাল সোয়া ১০টায় বের হওয়া আনন্দ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এ আনন্দ মিছিল শেষ হয়। আনন্দ মিছিলে […]

বিস্তারিত......

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ইবিতে আনন্দ র‌্যালি

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন। শনিবার (২৫ জুন) সকাল সাড়ে নয়টায় দিকে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। র‌্যালিতে বিভিন্ন […]

বিস্তারিত......

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নতুন সাজে ইসলামী বিশ্ববিদ্যালয়

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি: পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে নতুন সাজে সাজানো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গণ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, ডায়না চত্বর, মেইন গেটেসহ বিভিন্ন হল গুলাতে ঝাড়বাতি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ক্যাম্পাসে সৌন্দর্য উপলব্ধি করতে এবং সার্বিক বিষয় তত্বাবধান করতে সন্ধার পর পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম এবং প্রো-ভিসি […]

বিস্তারিত......

তালায় ডাকাতি প্রস্তুতিকালে ৩ সদস্য আটক

তালা-সাতক্ষীরা সংবাদদাতাঃ তালা উপজেলার জালালপুর ইউনিয়নের চর কানাইদিয়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতকালে দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার করেছে থানার একটি চৌকস টিম। ২৩ শে জুন রাত অনুমান ২ টার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে এ ডাকাত সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন,পাইকগাছা উপজেলার বান্দিকাটির গ্রামের আব্দুল গনি শেখের পুত্র সুমন শেখ(২৮),রাড়ওলীয়া […]

বিস্তারিত......