আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আন্দোলনে শহীদদের প্রকৃত ও নির্ভরযোগ্য তালিকা করে তা গেজেট আকারে প্রকাশের কেন নির্দেশ দেওয়া হবে না- রুলে […]

বিস্তারিত......

চাঁদাবাজি,সন্ত্রাসীকর্মকান্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে সরিষাবাড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে প্রতিবাদে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় আজ বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সর্বস্তরের জনগণের ব্যানারে আরামনগর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার সামনের সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামির পৌর বায়তুল মাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, এনসিপি’র […]

বিস্তারিত......

আবু সাঈদ হত্যা: পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (১৩ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। মামলার আসামিদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, এর আগে […]

বিস্তারিত......

জামালপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হাছিনা বেগম; উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এবং ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান […]

বিস্তারিত......

সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে ‘দ্য হাউজ বোট’: সাংবাদিকদের ওপর স্টাফদের হুমকি ও হয়রানি

এম আর সজিব সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে অবস্থানরত বিলাসবহুল নৌযান ‘দ্য হাউজ বোট’-এ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌকার বিদ্যুৎ সংযোগটি দেওয়া হয়েছে সুনামগঞ্জ পৌরসভার ওয়াটার সাপ্লাই অফিসের সরকারি মিটার ব্যবহার করে—যা সম্পূর্ণ অবৈধ। বিষয়টি সরজমিনে দেখতে গিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন হাউজ বোটের কর্মরত স্টাফরা। তারা সাংবাদিকদের […]

বিস্তারিত......

‎বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে জমি বিক্রির অভিযোগ

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: ‎বগুড়ার শেরপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দানকৃত জমি ব্যক্তিগতভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে। বিষয়টি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। ‎অভিযুক্ত রফিকুল ইসলাম মঞ্জু উপজেলার পাঁচ দেউলী পলাশ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তিনি […]

বিস্তারিত......

কুমিল্লায় হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা। শনিবার (১২ জুলাই) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতারা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ ভাবে গণবিপ্লবের ঘোষণা দেন। সংগঠনটির কুমিল্লা জেলার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন হেযবুত তওহীদ আন্দোলনের সাধারণ সম্পাদক […]

বিস্তারিত......

চাঁদপুরে জুম্মা নামাজের খুতবাকে কেন্দ্র করে চাপাতি দিয়ে কুপিয়ে খতিবকে হত্যার চেষ্টা

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরে বাতুল আমিন জামে মসজিদ জুমার নামাজ শেষে মসজিদের ভিতরে ঢুকে চাপাতি দিয়ে কুপিয়ে খতিবকে হত্যার চেষ্টা গত ১১ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি সংলগ্ন বাইতুল আমিন জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহত খতিব হলেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ময়াল্লেগ মাওঃ আ.ন.ম. নূরুর রহমান মাদানী শহরের […]

বিস্তারিত......

বামনায় নৌবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড দমনে বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনা জেলার বামনা উপজেলার সদর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। এসময় অভিযানে চিহ্নিত মাদক কারবারি মো: আল আমিন (৩২) ও […]

বিস্তারিত......

৪৪ তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সাথে পুলিশ সুপারের শুভেচ্ছা

হাফিজুর রহমান জামালপুর জেলা প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১০ জুলাই) জামালপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৪৪ তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জামালপুর জেলার কৃতি সন্তানদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় পুলিশ সুপার নবীন প্রশাসনিক কর্মকর্তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠার […]

বিস্তারিত......