সুন্দরবন কুরিয়ার পার্সেলে মাদক, ডিএনসির অভিযানে গ্রেপ্তার ১

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লাগামী একটি কুরিয়ার পার্সেলে আমের ক্যারেটের ভেতরে লুকিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় ১০০ বোতল এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার এবং এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে শাপলা সিনেমা […]

বিস্তারিত......

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন বহিষ্কারের জন্য নেওয়া হচ্ছে গণস্বাক্ষর

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে আজীবন নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে নেওয়া হয় গণস্বাক্ষর। আর সেই গণস্বাক্ষরের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়েছে। ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকম ইউরোনিউজের বরাত দিয়ে জানিয়েছে, ‘লিভ, আর্জেন্টিনা’ শিরোনামের ওই অনলাইন আবেদনে এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি স্বাক্ষর জমা পড়েছে। […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সদর মডেল থানাধীন আতাহার গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন বাপ্পী লাল (২৪)। […]

বিস্তারিত......

নৈতিক স্খলন প্রমাণিত দল থেকে গাজী নজরুলকে বহিষ্কার, সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্ন

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। এখন জনমনে প্রশ্ন উঠেছে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যের পদ থাকবে কি না বা তার এমপি পদের কী হবে? বুধবার (২২ জুলাই) বিকেলে দলটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুরে ১,৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে ১,৫০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল (Tapal) ট্যাবলেটসহ মো. আশিক ইকবাল ওরফে সাজু (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়ার একটি দল শেরপুর উপজেলার জগন্নাথপাড়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের পূর্ব পাশে শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট […]

বিস্তারিত......

বগুড়ার শেরপুর থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মঙ্গলবার (২১ জুলাই) শেরপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেওয়ার অংশ হিসেবে শেরপুর থানা পরিদর্শন করেন। থানায় পৌঁছালে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান […]

বিস্তারিত......

বীরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বীরগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের সন্তগাঁও গ্রামের মো. আব্দুস সালামের মেয়ে […]

বিস্তারিত......

পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মাদক ও অস্ত্র চোরাচালান, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা জোরদার করার পাশাপাশি সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখুন।’ সোমবার (২০ জুলাই) ঢাকার পিলখানায় […]

বিস্তারিত......

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতামূলক আলোচনা সভা

মনোহরগঞ্জ প্রতিনিধিঃ সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার প্রেক্ষাপট ও আমাদের করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদারের পরিচালনায় মূল প্রবন্ধ […]

বিস্তারিত......

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার রেলবাগান হাড্ডিপট্টি এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তি হলেন মো. কুতুব (৪৫)। তিনি মৃত মঞ্জুর আলীর […]

বিস্তারিত......