চিরিরবন্দরে মাদকসহ আটক-২

চিরিরবন্দর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী মৃত হাজির উদ্দিনের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম(৩৫), পার্বতীপুরের মৃত শামসুদ্দিনের ছেলে মোঃ জাকির হোসেন (৫০)কে বাংলাদেশে আমদানি নিষিদ্ধ ভারতীয় তৈরি ১৭ বোতল ফেন্সিডিল ও টিভিএস মোটরসাইকেলসহ ৩১ মে তারিখ রাত্রি অনুমান ১০ ঘটিকার সময় উচিতপুর থেকে গোবিন্দপুর গামী পাকা রাস্তায় হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে পার্বতীপুর, নীলফামারী […]

বিস্তারিত......

রাজবাড়ীতে অগ্নিকান্ডে ১০দোকানের মালামাল ভস্মিভূত! অর্ধকোটি টাকার ক্ষতিগ্রস্থ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ রাজবাড়ী সদর উপজেলার কোলার হাটে অগ্নিকান্ডে অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে। বুধবার (১ জুন ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৫০ থেকে ৬০ লক্ষ্য টাকার মালামাল আগুনে পুরে নষ্ট হয়েছে বলে দাবী ব্যাবসায়ীদের। অগ্নিকান্ডে রাসেল হার্ডওয়ার, আলমের মিষ্টি দোকান, করিমের লেপের দোকান, বিধান কর্মকারের স্বর্ণের দোকান, বাবুল […]

বিস্তারিত......

জামালপুরে পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশরাফুর রহমান রাহাত, জামালপুর থেকেঃ “সোনালী আঁশের সোনার দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” প্রকল্পের পাট উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর জামালপুর সদরের আয়োজনে একশত ৫০জন […]

বিস্তারিত......

সেবার মান বাড়াতেই বেসরকারি হাসপাতালে অভিযান : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্কঃ স্বাস্থ্যসেবার মান বাড়াতেই অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘বাংলাদেশে স্বাস্থ্যসেবায় ১১ হাজার ডায়াগনস্টিক সেন্টার কাজ করছে। এর মধ্যে অনেক ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এদের কারণে যাতে সাধারণ মানুষ প্রতারিত না হয় সেদিকে আমরা […]

বিস্তারিত......

চিরিরবন্দর অসাহয়দের মাঝে ফ্যামেলি ফুড; টিউবওয়েল বিতরন

চিরিরবন্দর উপজেলার ২ শতাধিক গরিব ও অসাহয় পরিবারে মাঝে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি ও এবি ফাউন্ডেশন এর যৌথ উদ্দ্যোগে ফ্যামেলি ফুড প্যাকেট ও টিউবওয়েল বিতরন করা হয়েছে। আমেনা বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কূল ও কলেজ মাঠে এবি ফাউন্ডেশন প্রধান সমন্বয়ক জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা। […]

বিস্তারিত......

শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষ সুখ-শান্তিতে আছেন –মতিয়া চৌধুরী

হারুনুর রশিদ শেরপুর থেকেঃ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশের মানুষ সুখে-শান্তিতে আছেন। মানুষ উন্নয়নের সুফল ভোগ করছেন। বুধবার সকালে শেরপুরের নকলায় উরফা ইউনিয়নে বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক প্রণোদনা বিতরণের সময় তিনি এসব কথা বলেন। উরফা ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমমান […]

বিস্তারিত......

গোয়ালন্দে মহিলা বিষয়ক কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কিশোর-কিশোরী ক্লাব পরিচালনার ক্ষেত্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। কিশোর-কিশোরী ক্লাব পরিচালনায় কর্মরত শিক্ষকরা মঙ্গলবার (৩১ মে) উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও গোয়ালন্দ প্রেসক্লাব বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেন। সরেজমিন অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা গেছে, […]

বিস্তারিত......

আত্রাইয়ে চালের বাজারে অভিযান চার ব্যবসায়ীর অর্থদণ্ড

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে সরকারি নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যবসায়ীকে নয় হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। গতকাল বুধবার ১ জুন দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ দোকান মালিককে এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালত। এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল […]

বিস্তারিত......

আসছে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ অনলাইন ডেস্কঃ

আগামী বছরের মধ্যে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ আনার ঘোষণা দিয়েছে শোয়া ডেনকো। এক বিবৃতিতে জাপানভিত্তিক কোম্পানিটি জানিয়েছে, তোশিবা, সিগেট ও ওয়েস্টার্ন ডিজিটালের মতো অংশীদারদের জন্য তারা ৩ থেকে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ তৈরি করবে। খবর টেকরাডার। পরিকল্পনার অংশ হিসেবে কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে ৫০ টেরাবাইট হার্ড ড্রাইভ আনবে বলে জানানো হয়েছে। এগুলো মূলত ডাটা সেন্টারসহ […]

বিস্তারিত......

৩ মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটক প্রবেশ নিষিদ্ধ

মোংলা প্রতিনিধিঃ আজ ১লা জুন থেকে তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা বন্ধ ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। মুলত সুন্দরবনের বন্যপ্রাণী ও নদী-খালে মাছের প্রজনন মৌসুম হওয়ায় এ সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করবেন বনবিভাগ। প্রজনন মৌসুমের এই তিন মাসে পূর্ব (বাগেরহাট) ও পশ্চিম (খুলনা) সুন্দরবন বিভাগের ৬২টি […]

বিস্তারিত......