বগুড়া শেরপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

আরো কৃষি রংপুর সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। ৪ জুন শনিবার বেলা সাড়ে ১১টায় লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোছাঃ জান্নাতুল ফেরদৌস। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল হান্নানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম ইফতেখার, বদরুল ইসলাম পোদ্দার ববি,সুঘাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মালেকসহ অন্যান্য প্রমুখ।

Share this news as a Photo Card


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *