লাকসামে বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা:
কুমিল্লার লাকসাম পৌরসভা অডিটোরিয়ামে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-০৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।

লাকসাম উপজেলা বিএনপি, লাকসাম পৌরসভা বিএনপি এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যৌথ আয়োজনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দেশব্যাপী বিশৃঙ্খলা প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং আগামী ২৫ নভেম্বর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের লাকসাম আগমন উপলক্ষে প্রস্তুতি ও কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা জোরদার করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে জনপ্রতি ২০ কেজি করে শুকনো খাবার বিতরণ করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *