লাকসামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

সেলিম চৌধুরী হীরা, লাকসাম (কুমিল্লা):
যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার লাকসামে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
​উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রকৌশলী সাদিকুর জাহান রিদান।
​অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা: মো. নূর উল্লাহ রায়হান, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মুজির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম এবং লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহার লাইলী।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, লাকসাম পৌরসভার সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
​আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
​আলোচনা পর্ব শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *