
ঝিনাইদহের শৈলকুপায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুই নারী ও দুই পুরুষ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভাটই বাজার পুলিশ ক্যাম্পের একটি দল ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাসা থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় বাসাটিতে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দুই নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
