শিক্ষার গুণগত মানোন্নয়নে নাঙ্গলকোটে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

রিয়াদ হোসাইন, কুমিল্লা প্রতিনিধি:
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করতে কুমিল্লার নাঙ্গলকোটে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের সাতজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুছ ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকারিয়া।
বক্সগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. খায়ের মো. সোবহান অনীকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোসা. মনোয়ারা আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সহযোগিতা জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নের মাধ্যমে শিক্ষার গুণগত মান আরও বাড়ানো সম্ভব।
পরে বিদ্যালয়ের ৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *